ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তাড়াশে তাল গাছের তাল না হতেই বেতাল


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ২:৪৯

সিরাজগঞ্জের তাড়াশে তাল গাছের তাল না হতেই বেতাল হচ্ছে। তাড়াশ হতে ভূঁইয়াগাতী ১৫ কিলোমিটার সড়ক ঐতিহাসিক তাল সড়ক নামে পরিচিত। এই সড়কে তাল গাছ রোপণ করেছিলেন ১৯৭৫ সালে মাধাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান। তাল গাছের সারিতে এই সড়কের সৌন্দর্য মানুষের চোখে পড়ার মতো বটে। প্রতি বছরই এসব গাছের তাল শুরুতেই ডাব তাল হিসেবে পেড়ে শেষ করে দেয় এলাকার যুবক ছেলেরা।

সরেজমিন দেখা যায়, প্রতিদিনই তাল পারার ধুম পড়ে। মনে হয় তাল পাড়ার মহোৎসব শুরু হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, জোর যার মুল্লক তার। এখন এলাকার এক শ্রেণির তালখেকো যুবকরা তাল পাড়তে মরিয়া হয়ে উঠেছে। সেই সাথে এ বছর যুক্ত হয়েছে মৌসুমি ডাব তাল বিক্রেতারা। বাজারে ডাব তালের বেশ চাহিদা রয়েছে। উঁচু তাল গাছে বাঁশ লাগিয়ে গাছে উঠছে আবার অনেকে বাঁশ ছাড়াই গাছে উঠে ডাব তালের কাঁধি কেটে দড়ির সাহায্যে মাটিতে নামিয়ে আনছে। মাটিতে দাঁড়িয়ে থেকে ওই তাল সংগ্রহ করছে আরেকজন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ওই ডাব তাল পাড়ার উৎসব। সেই সাথে এক শ্রেণির ডাব তাল বিক্রেতা রাতের আঁধারে তাল পেড়ে শহরের মহাজনদের কাছে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এলাকার জনগণ সরকারের কাছে এর প্রতিকারের দাবি জানিয়েছেন। 

ভাদাশ গ্রামের প্রবীণ ব্যক্তি আকবর আলী দুঃখ প্রকাশ করে বলেন, চেয়ারম্যান আব্দুর রহমানের আহ্বানে আমরাই তাল গাছ রোপণ করেছিলাম। আর ওই তাল যখন গাছ থেকে পাড়ে তখন খুব কষ্ঠ হয়।

বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়া বলেন, আমি বয়ঃবৃদ্ধ মানুষ। আমার কথা আর কেউ শোনে না। যতদিন আমার শরীর ভালো ছিল আমি প্রশাসনের তোয়াক্কা করিনি। আমি আমার সন্তানের মতো তাল গাছকে রক্ষা করার চেষ্টা করেছি। এই সরকারি গাছগুলো রক্ষা করার দায়িত্ব উপজেলা প্রশাসনের।

উপজেলা কৃষি কমৃকর্তা লুৎফুন নাহার লুনা জানান, তাল গাছ থেকে ডাব তাল পাড়লে পরবর্তী বছর তাল কম ধরবে এবং পাকা তালের চাহিদা পূরণ হবে না। আমাদের অফিস থেকে এর নজরদারি করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি জানান, রাস্তা ও তাল গাছগুলো জেলা পরিষদের হলেও আমি তালগুলো রক্ষা করার চেষ্টা করব।

এমএসএম / জামান

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার