বাসের ধাক্কায় শিক্ষক নিহত, অভিযুক্ত ড্রাইভারের আত্মসমর্পণ
সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাস ড্রাইভার পুলিশের নিকট আত্মসমর্পণ করেছেন। গতকাল শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২ টায় পিরোজপুর যুগ্ম জেলা ও দায়রা কোর্টে অভিযুক্ত ড্রাইভার রুহুল আমিন শেখ আত্মসমর্পণ করেন।
কাজী মসিউর রহমানের পরিবার সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত কাজী মসিউর রহমান নিহত হওয়ার ঘটনায় দোষী ড্রাইভার আত্মসমর্পণ করেছে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় রিমান্ডে নেয়া হবে।
কাজী মসিউর রহমানের পিতা কাজী মুজিবুর রহমান বলেন,"অভিযুক্ত ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কোন মায়ের বুক খালি না হয়।"
ইংরেজি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান বলেন, "দেশে চলমান সড়ক আইন একজন ঘাতক ড্রাইভারকে বিচারের জন্যে যতেষ্ট নয়। কাজী মসিউর রহমানের পরিবার, সহকর্মী, শিক্ষার্থী সবাই চাই এই ঘাতক ড্রাইভারের বিচার হোক।"
প্রসঙ্গত, ১৩ অক্টোবর ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর থানার কবিরাজবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় ইমাদ পরিবহনের একটি বাসের সাথে ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কাজী মসিউর রহমানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য