ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় টাকা ছিনিয়ে নেয়ায় থানায় অভিযোগ


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১১:২৪

গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গরু ব্যবসায়ী গরু ক্রয়ের জন্য কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা করলে তার সাথে থাকা ৫ লাখ ৫৬ হাজার টাকা দুর্বৃত্তরা পথ রোধ করে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দক্ষিণ ভেচকী গ্রামের গরু ব্যবসায়ী মৃত মোকসেদ ‍আলী খাঁর ছেলে ইউসুফ খাঁর (৪৫) সাথে।

জানা গেছে, এ সময় ইউসুফ খাঁ তার সাথে থাকা টাকা তাদের স্বেচ্ছায় দিতে না চাইলে দুর্বৃত্তরা ইউসুফের মাথায় ও হাতে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে একপর্যায়ে অচেতন করে সাথে থাকা টাকা নিয়ে যায়। ওই সময় দুজন লোককে তিনি চিনতে পারেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ইউসুফকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এ ঘটনায় গতকাল সোমবার রাতে ইউসুফ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ইসমাইল হাওলাদার (২২), পিতা চুন্নু হাওলাদার, সাং ভেচকী; ইসমাইল ফরাজী (২৮), পিতা হাসেম ফরাজী, সাং ডৌয়াতলা, উপজেলা বামনাসহ ৪-৫ জন অজ্ঞতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, গরু ব্যবসায়ী ইউসুফ এ ঘটনায় দুজনকে চিহ্নিত ও ৪-৫ জন অজ্ঞতনামা ব্যক্তিকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ