লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমান বিজয়ী
নড়াইলের লোহাগড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল আলম জগ প্রতীক পেয়েছেন ৬ হাজার ৬৬৭ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত মো. মঈনুল হাসান কাজল (হাতুড়ি-কাস্তে) প্রতীক নিয়ে ১৯৩ ভোট পেয়েছেন । নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ। নড়াইল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওয়ালিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র্যাবসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১টি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৩ হাজার ৭৩৭ জন।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বিশ্বনাথ দাস, ২নং ওয়ার্ডে উজ্জল হাসান, ৩নং ওয়ার্ডে আনিসুর রহমান, ৪নং ওয়ার্ডে মিলু শরীফ, ৫নং ওয়ার্ডে পলাশ শেখ, ৬নং ওয়ার্ডে গিয়াসউদ্দিন ভূঁইয়া, ৭নং ওয়ার্ডে শাহজাহান সিরাজ বিদ্যুত, ৮নং ওয়ার্ডে ফারুক শেখ, ৯নং ওয়ার্ডে সাহিদুর রহমান সাবু এবং সংরক্ষিত মহিলা ১নং আসনে সেকেলা বেগম, ২নং ওয়ার্ডে খালেদা জামান ও ৩নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা বিউটি বিজয়ী হয়েছেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied