ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাট পৌরসভায় পুনরায় মেয়র নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন মিলন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ১১:৫২
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে টানা তৃতীয়বারের মতো জয় লাভ করে হ্যাটট্রিক করেছেন নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আব্দুস সাত্তার মিলন। ৬ হাজার ৪২২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ জগ প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৭৭৪ ভোট।
 
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী মন্ডল নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৭৬ ভোট ও মোবাইল ফোন মার্কায় আব্দুল মান্নান সরকার পেয়েছেন ৮২৪ ভোট এবং রেল ইঞ্জিন প্রতীকে রিপন আহম্মেদ বাবু পেয়েছেন ৯২ ভোট।মঙ্গলবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদের হল রুমে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন ঘোড়াঘাট পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক।ঘোড়াঘাট পৌরসভার মোট ভোটার ১৯ হাজার ৯৪৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৫৬ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ১৯১ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১৪ হাজার ৪৮৮ জন ভোটার।
 
কোন ধরণের অপ্রতিকর ঘটনা ও সহিংসতা ছাড়াই ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্টিত হয়।নবনির্বাচিত মেয়র আব্দুস সাত্তার মিলন ঘোড়াঘাট পৌর বিএনপি’র সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবারে নির্বাচিত হওয়ার পর টানা তৃতীয়বারের মতো জয়লাভ করলেন তিনি।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি