পুলিশের মাদকবিরোধী অভিযান
খুলনায় মাদক ব্যবসায়ীদের কৌশল পরিবর্তন
খুলনা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কৌশল পরিবর্তন করেছে। মাত্র দুই মাসে জেলা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে দুই শতাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মাদক উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রগুলি জানায়, সম্প্রতি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের গতি বৃদ্ধি পেয়েছে। অব্যাহত মাদকবিরোধী অভিযানের কারণে মাদক ব্যবসায়ীরাও তাদের কৌশল পরিবর্তন করেছে। এক সময়ে হাতে হাতে মাদক বিক্রি হলেও এখন মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য নির্দিষ্ট স্থানে রেখে মাদকাসক্তদের কাছ থেকে টাকা নিয়ে থাকে বিকাশের মাধ্যমে। আর এ কারণে পুলিশের মাদক উদ্ধারে বেশ বেগ পেতে হয়। আবার খুলনা জেলা এলাকায় বেশ কয়েকজন মাদকসেবীর রয়েছে সেবনের লাইসেন্স। এ কারণেও বেশিরভাগ সময়ে পুলিশের যথাযথ অভিযানে প্রতিবন্ধকতা আসে। সম্প্রতি রূপসা, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলা এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের আটকের পর এসব তথ্য পাওয়া হেছে।
এদিকে, গত দুই মাসে জেলার ৯টি উপজেলা এলাকা থেকে ২১১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- প্রায় ১৫ কেজি গাঁজা, ১ হাজার ২২০ পিস ইয়াবা, ২৫ লিটার দেশি মদ ও ৩০টি গাঁজার গাছ।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেছেন, মাদক যুব সম্প্রদায়কে ধ্বংস করছে। একজন মাদকসেবী শুধু পরিবার নয়, সামজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। খুলনা জেলাকে যে কোনোভাবে মাদকমুক্ত করা হবে। ইতোমধ্যে এ উদ্দেশ্যে প্রতিটি থানায় চৌকস পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন