বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ বশেমুরবিপ্রবিডিএস
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনে (বিডিএফ) যৌথ উদ্যোগে আয়োজিত খুলনা অঞ্চলের বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল ‘বশেমুরবিপ্রবিডিএস অদম্য’।
সোমবার(১ নভেম্বর) বিকেল ৪টায় ১৪টি দলের মধ্যে ফাইনালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল ‘কুয়েট সান্দ্রিক’ জয়লাভ করে এবং রানার্সআপ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল ‘বশেমুরবিপ্রবিডিএস অদম্য’। খুলনা অঞ্চলের বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক এই প্রতিযোগিতায় সেরা বিতর্কিক হয়েছেন বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির ইজাজ রহমান। এছাড়াও বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির অন্য দুই বিতর্কিক অনিক চৌধুরী তপু ও তানহিম রহমান সমানভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন।
এ বিষয়ে ইজাজ রহমান বলেন, বশেমুরবিপ্রবিডিএসকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য আনন্দের৷ আর সামনে বৃহৎ পরিসরে বিতর্কচর্চায় এ ধরনের সাফল্য অব্যাহত থাকবে বলে আশা করি।
উল্লেখ্য, ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো- বক্তব্য, তথ্য উপস্থাপন ও যুক্তি খণ্ডনের মাধ্যমে বাংলাদেশের তরুণ-তরুণীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করা।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied