ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নবম মৃত্যুবার্ষিকী আজ


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ১১:২৫

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, আনোয়ারা-কর্ণফুলী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নবম মৃত্যুবার্ষিকী আজ।

আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৪৫ সালের ৩ মে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুজ্জামান চৌধুরী ছিলেন আইনজীবী ও জমিদার, তার মাতার নাম খোরশেদা বেগম এবং স্ত্রী নুর নাহার জামান চৌধুরী।

আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৫৮ সালে পটিয়া হাই স্কুল থেকে এসএসসি পাস করে ঢাকার নটর ডেম কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় বৃত্তি পেয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইলিয়ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হন। অ্যাসোসিয়েট ডিগ্রি নিয়ে ১৯৬৪ সালে তিনি দেশে ফেরেন। ব্যক্তিগত জীবনে আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্ত্রী, তিন ছেলে ‍এবং তিন মেয়ে আছে।

তিন ছেলের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বর্তমান সরকারের ভূমিমন্ত্রী, আনিসুজ্জামান চৌধুরী রনি এবং আসিফুজ্জামান চৌধুরী জিমি পারিবারিক ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করেন। তিনজনই স্ব-স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের এই সাবেক সভাপতি চারবার সাংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পাট ও বস্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ২০১২ সালের ৪ নভেম্ভর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ আখতারুজ্জামান চৌধুরী বাবু মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা-কর্নফুলীর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণ তার আত্মার মাগফিরাত কামনা করে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

এমএসএম / জামান

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত