লোহাগড়া বাজারে ইস্টার্ন ব্যাংকের কার্যক্রম শুরু
নডাইলের লোহাগড়া বাজারে চালু হলো সর্বাধিক ও সহজ ব্যাংকিং সেবা নিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এজেন্ট পয়েন্ট। বুধবার (৩ নভেম্বর) বেলা ১১টায় লোহাগড়া বাজারের স্বর্ণপট্টির জাহাঙ্গীর টাওয়ারের দোতলায় আরএফ এন্টারপ্রাইজ ও এজেন্ট পয়েন্টের স্বত্বাধিকারী মো. রয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জী।
বিশেষ আতিথির বক্তব্য রাখেন- ইবিএলের যশোর শাখা ম্যানেজার মো. আব্দুল হক, হেড অব এজেন্ট ব্যাংকিং মশিউল হক, বিশিষ্ট ব্যবসায়ী ইস্টার্ন ব্যাংকের এক নম্বর অ্যাকাউন্ট হোল্ডার সৈয়দ খায়রুল আলম, ম্যানেজার এজেন্ট ব্যাংকিং মনিরুল ইসলাম, বাজার বণিক সমিতির সভাপতি মো. ইবাদত সিকদার প্রমুখ।
এ সময় ইস্টার্ন ব্যাংক লোহাগড়া এজেন্ট পয়েন্ট এর শাখা রিপ্রেজেটেটিভ কিংকর দাশ, মো. হেমায়েত হোসেন, শাখা সহকারী মো. সাইফুল্লাহ, রাহাত আরা অন্তু, গ্রাহক কাজী খসরুজ্জামান লিটন, অনারারি ক্যাপ্টেন (অব.) আব্দুল গফ্ফারসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, বাজারের ব্যবসায়ী, স্থানীয় গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং অফিসার সামবিনুল ইসলাম। পরে কেক এবং ফিতা কেটে এজেন্ট পয়েন্টের উদ্বোধন করেন অতিথিরা।
বক্তব্যে সৈয়দ খায়রুল আলম বলেন, লোহাগড়া বাজারের ব্যাবসায়ীদের ব্যাংকে দেনদেনের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কোনো ব্যাংক সেভাবে চাহিদামতো সেবা দিতে পারছে না। বিধায় এখন দাদন ব্যাবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি আশা করেন, ইস্টার্ন ব্যাংক লিমিটেড লোহাগড়া বাজারের ব্যাবসায়ীদের পাশে থেকে গ্রাহক সেবা নিশ্চিত করবে।
এজেন্ট পয়েন্টের স্বত্বাধিকারী মো. রয়েল হোসেন জানান, নতুন নতুন ব্যাংকিং সেবা দিয়ে লোহাগড়া বাজারের ব্যবসায়ীসহ সকল সেবা আন্তরিকতার সাথে পূরণ করতে চেষ্টা করে যাব। সবাইকে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে অ্যাকাউন্ট খোলার জন্য আহ্বান জানান তিনি।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied