সাতকানিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত
দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশন বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় এক জমকালো প্রদর্শনীর মাধ্যমে ও চৌকস মহড়ার মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।
বিশেষ অতিথি ছিলেন- সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন্নবী খোকন। সভাপতিত্ব করেন সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার হুমায়ুন কার্নায়েন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা সাতকানিয়া ফায়ার স্টেশনের গেল এক বছরের কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১-এর উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি বিভিন্ন মহড়া এবং কার্যক্রম পরিদর্শন করেন।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
Link Copied