ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের গণসংযোগ


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৪-১১-২০২১ বিকাল ৫:৪০
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাফি উদ্দিন টুটুল নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) কুড়ুলগাছি ইউনিয়নের মাঠপাড়া, নতুন গ্রাম, বুচিতলাসহ বিভিন্ন এলাকায় তিনি এ গণসংযোগ করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দামুড়হুদা উপজেলার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, কুড়ুলগাছি ইউনিয়ন সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম।
 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং, ওয়ার্ডে একই সাথে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার সংঘাত, উস্কানিমূলক কথা বা অপপ্রচার হতে বিরত থেকে দল-মত নির্বিশেষে নৌকার পক্ষে অংশ ও ভোট প্রদানের জন্য  আহব্বান জানান তারা।
 
চেয়ারম্যান পদপ্রার্থী কাফি উদ্দিন টুটুল বলেন, জনগণের ভোটে পাস করে জনগণের পাশে থাকার চেষ্টা করব। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের খাদেম হয়ে পাশে থাকার সুযোগ করে দিন।
 
বক্তারা বলেন, আপনাদের সুপরিচিত মুখ, কাফি উদ্দিন টুটুল মাটি ও মানুষের নেতা, সৎ যোগ্য, সকলের দোয়া কামনা করি। ‍তিনি ‍এসেসেন আপনাদের সেবা করতে। সকলের ভালোবাসার পরশ দিয়ে তাকে একবার সুযোগ দিয়ে এলাকার উন্নয়ন করার সুয়োগ দিন। গরিব-দুখী ও মেহনতী মানুষের সেবা করার সুযোগ দিন। ইয়াং ও যুবসমাজের হৃদয়ের মণিকোঠায় তাকে একবার বসার সুযোগ দিন। তাই আপনাদের সকলের দোয়া কামনা করছি। আল্লাহ যেন সহায় থাকে তার প্রতি, সবার কাছে দোয়া ও সমর্থন আশা করছি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ