কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসী নারীকে নির্যাতন
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসী এক নারীকে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ত্রিশাল থানা ও ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়েনের কাজীর শিমলা বাজারে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধানীখোলা চরকুমারিয়া গ্রামের শাহজান মিয়ার বড় মেয়ে ২০২০ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে পিত্রালয়ে বসবাস করছিলেন। প্রায় ৫ মাস আগে ওই নারীর মোবাইলে ফোন দিয়ে বিভিন্ন ধরনের অশালীন কথার মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিল উপজেলার কাজীর শিমলা গ্রামের দেওয়ানিয়া বাড়ির বখাটে সুজন মিয়া (৩৬)। সুজন মিয়া কাজীর শিমলা বাজারের টিন ও সিমেন্ট ব্যবসায়ী। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রাবসী ওই নারীকে প্রতিনিয়তই বিভিন্ন লোকের মাধ্যমে নজরদারিতে রাখত সুজন। প্রয়োজনের তাগিদে বাড়ি থেকে বের হলেই ওই স্থানে হাজির হয়ে উত্ত্যক্তসহ বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করত সুজন।
ভুক্তভোগী জুলেখা বেগম জানান, দফায় দফায় কুপ্রস্তাব দিয়ে আসছিল সুজন। তাতে সাঁয় না দেয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৩০ জুন সকালে কাজীর শিমলা বাজারে আমাকে ও আমার বোনের পথরোধ করে বাজার থেকে জোরপূর্বক ডেকে নিয়ে যায় তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সুজন এন্টারপ্রাইজে। সেখানে নিয়ে নির্জন স্থানে যাওয়ার কুপ্রস্তাব দিলে আমি তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তুলে নেয়ায় চেষ্টা করে। একপর্যায়ে প্রকাশ্যে কিল-ঘুষিসহ শারীরিক নির্যাতন করে এবং আমার শ্লীলতাহানি করে। আমার বোন এর প্রতিবাদ করলে তাকেও মারধর করে। ঘটনাটি স্থানীয় আরো কয়েকজন বখাটে যুবক ভিডিও ধারণ করে। তিনি নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
অভিযুক্ত সুজনের ভাই জানান, আমার ভাই তাকে পিটিয়েছে সত্য, কিন্তু দুজনই ভালো নয়। তাদের বিচার হওয়া দরকার বলে তিনি দাবি করেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ওই প্রবাসী নারীর দায়ের করা অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ