ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় মারপিটের ঘটনায় থানায় মামলা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৮-৬-২০২১ বিকাল ৫:৪১

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা পশ্চিম পাড়ায় জমিজমা সম্পর্কিত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তাহাজ্জেদ শিকদার (৪৫) মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগড়া থানার এসআই মাসুদুর রহমান। 
 
জানা গেছে, সোমবার (৭ জুন) বিকেলে দুপক্ষের থানায় আসার কথা থাকলেও সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে তাহাজ্জেদ মাঠে কাজ শেষে বাড়ি যাওয়ার পথে আসামিগণ পূর্বপরিকল্পিত ষড়যন্তমূলকভাবে রামদা, ছেনদা, লোহার শাবল, কাঠের বাটাম ইত্যাদি নিয়ে তাহাজ্জেদের পথ রোধ করে। জীবন বাঁচাতে দৌড়ে স্কুল মাস্টার আ. রহিম খানের ঘরের ভেতরে ‍আশ্রয় নিয়ে সেখানে গিয়ে তাহাজ্জেদকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে তারা। ‍এতে তিনি ‍আহত হন। আহত তাহাজ্জেদের ডাক-চিৎকারে এলাকাবাসী ‍এসে ‍উদ্ধার করে তাকে লোহাগড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাহাজ্জেদের স্বাস্থ্যর অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার নড়াইল সদর হাসপাতালে রেফার করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস রায় বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ