ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বুদ্ধিপ্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ২:৫০

নড়াইলের লোহাগড়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা হয়েছে। উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামে গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের এক নারী বাদী হয়ে গ্রামের চারজনের নামে এ ঘটনায় থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।  

মামলার বাদী জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে গ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে কান্নার শব্দ পান। প্রতিবেশি দুই নারীসহ তিনি সেখানে যান। সেখানে গিয়ে দেখেন আনুমানিক ২৬ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী। তিনি অর্ধ উলঙ্গ হয়ে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। তাঁর গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। নিজের নাম-পরিচয় বলতে পারেন না। পরে ওই পাগল চার আসামির নাম উল্লেখ করে জানান আসামিরা তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করেছেন। স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। 

লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা জানান, ওই নারীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর ডাক্তারি পরীক্ষা হবে। এ নিয়ে তদন্ত হচ্ছে। তবে অভিযুক্ত চারজনের তিনজনকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।

জামান / জামান

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক