ময়মনসিংহে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই স্লোগান নিয়ে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। শনিবার (৬ নভেম্বর)ময়মনসিংহ জেলা পরিষদের সামনে র্যালি ও শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের বিভাগীয় যুগ্মনিবন্ধন মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহাঃ আহম্মার উজ্জামান বিপিএম -সেবা। জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক শাজাহান পারভেজ এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সমবায় কর্মকর্তা রবিন ইসলাম ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রূপসী বাংলা সমবায় সমিতির এমডি আবুল হোসেন, দুলদুল ক্যাম্প সমবায় সমিতির সভাপতি সাংবাদিক আবুল হোসেন পাশা প্রমুখ।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার