৫০তম জাতীয় সমবায় দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সমবায় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ও বিআরডিবি কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান মিঞা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান প্যাদা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক সোহাগ রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সমবায় বিভাগের সদস্যগণ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান মিঞা। বক্তব্য রাখেন সমবায় সমিতির সদস্য উত্তম কুমার নন্দী।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। তিনি আজ নেই, তার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন। সমবায় সমিতি সোনার বাংলা গড়ার লক্ষ্যে যুব উন্নয়ন টেনিং দিয়ে যুবক ও যুবতীদের নিজের পায়ে দাঁড়াতে এবং বাংলাদেশকে স্বাবলম্বী করে যাচ্ছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ