ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ৩:৩১

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানে রাজবাড়ীর পাংশায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিতব্য আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা সমবায় কর্মকর্তা এসএম কামরুন নাহার প্রমুখ।

বক্তারা বলেন, ‘সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’ এই চিন্তা-ভাবনা নিয়ে কাজ করলে আমাদের দেশের বেকারত্ব অনেকটাই দূর হবে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা