নড়াইলে ১৮তম শেখ রাসেল জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ১৮তম শেখ রাসেল জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ নভেম্বর) বেলা ১১টায় চিত্রা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরের দিকে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো. হাসানুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী পুরুষ ও মহিলা সাতারুদেরও পুরস্কার হিসেবে নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি