লোহাগড়ায় বোমা বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেল যুবকের
নড়াইলের লোহাগড়া শহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এক যুবকের হাতের কব্জি উড়ে গেছে। গুরুতর আহত ওই যুবককে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিভাবে বোমার বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। রোববার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কালনা-যশোর মহাসড়কের কুন্দশী চৌরাস্তা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। রাতেই নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের সাথে আলাপ করে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে কুন্দশী চৌরাস্তা জামে মসজিদের দক্ষিণ দিকে মহাসড়কের ওপর বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলের অদূরে পুলিশের টহল ভ্যান ছিল। বিস্ফোরণে শাহাজাদা মোল্লার (৪২) বাম হাতের কব্জি উড়ে যায়। শাহাজাদা পার্শ্ববর্তী মঙ্গলহাটা গ্রামের আকবর মোল্লার ছেলে। পুলিশ গুরুতর আহত শাহাজাদাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পরে তাকে পুলিশ প্রহরায় চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবে বোমা বিস্ফোরণে আহত শাহাজাদা জানিয়েছেন, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর তার ওপর দুর্বৃত্তরা বোমা হামলা করে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) হরিদাস রায় জানান, বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক
Link Copied