আপনারা কোনো মিথ্যা তথ্য দেবেন না : শাজাহান খান
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, আপনারা যারা যাচাই-বাছাই কমিটির সামনে সাক্ষী দিতে এসেছেন, তারা কোনো মিথ্যা তথ্য দেবেন না। আপনার সাক্ষীতে কোনো অ-মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হোক কিংবা প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই থেকে বাদ যাক এটা আমরা চাই না। সোমবার (৮ নভেম্বর) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নতুন মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তকরণ ও যাচাই-বাছাই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চলতি বছরের জানুয়ারি মাসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) নতুন মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তকরণের জন্য পঠানো তালিকার বোয়ালমারী উপজেলার ৪৪ জন ও আলফাডাঙ্গা উপজেলার ৩৪ জনসহ মোট ৭৮ জনের বিভাগীয় পর্যায়ের যাচাই-বাছাই করা হয় । যাচাই-বাছাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ, ডেপুটি কমান্ডার মো. নজরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ প্রমুখ।
এমএসএম / জামান
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি
Link Copied