জাহাজ ভাঙা কারখানায় চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট
চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় না জানিয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের চালানো অভিযানে মনঃক্ষুণ্ন হয়েছেন মালিকরা। মঙ্গলবারের ওই অভিযানে ভ্যাট ফাঁকির অভিযোগে চারটি জাহাজ ভাঙা কারখানার নথি ও কম্পিউটার জব্দ করা হয়েছে। এর প্রতিবাদে সবকটি কারখানায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে জাহাজ ভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। বুধবার (১০ নভেম্বর) সকাল থেকে তারা এ ধর্মঘট শুরু করেন। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিএসবিআরএর সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, আমরা সব ধরনের অগ্রিম ভ্যাট-ট্যাক্স দিয়ে থাকি। এছাড়া আমাদের ডাকলেও আমরা যাই। কিন্তু আমাদের না জানিয়ে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় এসে অভিযান অনেকেই মানতে পারেননি। তাই মালিকপক্ষ আজ থেকে ধর্মঘট পালন করছেন।
নাজমুল ইসলাম আরো বলেন, মঙ্গলবার দুপুরে পূর্ব ঘোষণা কিংবা কোনো ধরনের নোটিস না দিয়ে চারটি কারখানায় একযোগে অভিযান চালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের গঠিত তিনটি দল। তারা একযোগে পৃথক পৃথক জাহাজ ভাঙা কারখানায় গিয়ে কারখানার নথিপত্র ও কম্পিউটার জব্দ করে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ভ্যাট কার্যালয়ে নিয়ে যায়। অভিযানের সময় কর্মকর্তারা এক রকম তাণ্ডব চালিয়েছেন। বিষয়টি নিয়ে কারখানাগুলোর কর্তৃপক্ষ হতভম্ব।
তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদে সীতাকুণ্ডে সবকটি জাহাজ ভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিএসবিআরএ। ফলে বুধবার থেকে কারখানায় জাহাজ কাটিং, স্ক্র্যাপ সরবরাহসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কারখানাগুলোর প্রধান কার্যালয় ও কারখানা কার্যালয়ে এ অভিযান চালানো হয়। নথিপত্র জব্দ করা কারখানাগুলো হলো- ভাটিয়ারি স্টিল শিপব্রেকিং ইয়ার্ড, প্রিমিয়ার ট্রেড করপোরেশন, মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ড ও এসএন করপোরেশন।
বিএসবিআরএ সূত্র জানায়, সীতাকুণ্ডের উপকূলে মোট ১৫০টি জাহাজ ভাঙা কারখানা রয়েছে। এরমধ্যে সচল কারখানার সংখ্যা ৬০টি।
এমএসএম / জামান
দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ