ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

হাজারো স্বার্থের প্রাচীর ভেঙে শুধু মানবতার সেবায় কাজ করে যাচ্ছি : ডা. রুস্তুম আলী ফরাজী


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ১:৩৬

জাতীয় সংসদ ভবনের প্রধান প্রকৌশলী আমেরিকান বংশোদ্ভূত লুই আই কানকে বলা হয়েছিল, আপনার দেশ কোথায়? তিনি বলেছিলেন আমার কোনো দেশ নেই। সমস্ত পৃথিবীটা আমার মাতৃভূমি। কারণ তিনি দুনিয়ার অধিকাংশ পার্লামেন্টের প্রকৌশলী ছিলেন। সে অধিকারে তিনি গোটা পৃথিবীটাকে তার জন্মভূমি বলে দাবি খাটিয়েছেন। অনুরূপ ডা. রুস্তুম আলী ফরাজীর চেতনার ভুবনে সর্বদা উজ্জীবিত হয়ে আছে মঠবাড়িয়ার ৫ লাখ মানুষের অধিকার আদায়সহ এলাকার সার্বিক উন্নয়ন।

দক্ষিণাঞ্চলের ইতিহাসে আমজনতার কাছে তিনি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সততার ভিত্তিতে ভর করে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যা এযাব‍ৎকালে অনেকের পক্ষেই সম্ভব হয়নি। তার উপরে ওঠার একমাত্র হাতিয়ার ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতা। তিনি আপসহীন সিদ্ধান্তে প্রতিনিয়ত অটুট থাকতে পেরেছেন বিধায় সংসদ চলাকালীন তার আগুনঝরা বক্তব্যের দিকে গোটা বাংলাদেশ তাকিয়ে থাকে।

আগামীদিনের চমকপ্রদ কর্মযজ্ঞের প্রতিশ্রুতি ও দৃশ্যমান কাজের ধারা বিবরণী দিয়ে মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে শহীদ মিনার চত্বরে দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের উদ্যোগে নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথির ভাষণে ডা. রুস্তুম আলী ফরাজী বলেন, আমার দীর্ঘদিনের রাজনীতিতে হাজারো স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মঠবাড়িয়ার সাধারণ মানুষের হিস্যা আদায় ও এককালে পিছিয়ে থাকা এলাকাকে আধুনিক নগরীতে রূপ দিয়েছি। প্রত্যন্ত গ্রামাঞ্চলে পিচঢালাই রাস্তা আর রাতের বিদ্যুতের ঝলকানি কবির কল্পনায় তিলোত্তমা শহরের মনকাড়া যেন এক খণ্ডচিত্র। কোনো এলাকার বড় বড় কর্মযজ্ঞ স্থানীয় এমপি ছাড়া কোনোদিন সম্ভব নয়। আঞ্চলিক মহাসড়ক বড়মাছুয়া ফেরিঘাটটি অনুমোদনে সংসদে একাধিকবার উত্থাপনসহ বিভিন্ন দপ্তরে ৫ বছর তদবিরের পর আজ আপনাদের মাঝে সফলতার হাসি ফোটাতে পেরেছি।

তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনুমোদনপ্রাপ্ত কাজগুলো দীর্ঘদিন তাদের টেবিলে মুখথুবড়ে পড়ে থাকে। অথচ কিছু চাপাবাজ নেতা ফেসবুক যোগাযোগমাধ্যমে জনগণকে ভুল বুঝিয়ে সস্তা সমর্থন নিতে দু-এক কলম লিখে এ কাজগুলো তাদের প্রচেষ্টায় হয়েছে বলে প্রচার করছেন। জনগণ এখন আর বোকা নেই। তারা সবকিছু অবগত আছেন, যে কারণে তাদের বারবার মূল্যবান ভোটটি আমাকেই প্রদান করেন। মাদক, সন্ত্রাস, চাদাবাজ, সরকারি জমি দখলদারদের সাথে কোনোদিন আপস করিনি এবং করবও না। ওই শ্রেণির কিছু লোক আমার উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে মেতে উঠেছে। এসব করে লাভ হবে না। তাদের সকল ষড়যন্ত্র উত্তাল জনতার আবারো বাঁধভাঙ্গা প্রতিশ্রুতির মুখে ভেসে যাবে ইনশা আল্লাহ।

এ সময় তিনি বলেন, আমি যদি পরীক্ষিত না হতাম, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেশের একটি গুরুত্বপূর্ণ আসনে বসাতেন না। জনগণের দুহাত তুলে প্রতিশ্রুতি নিয়ে বলেন, আপনারা যদি আবারো আপনাদের প্রয়োজনে অধিকার আদায়ের প্রতিনিধিত্ব করতে পার্লামেন্টে পাঠাতে চান তাহলে কথা দিলাম আমিও আপনাদের আমানতের যথার্থরূপে পাহারার জিম্মাদারি নিয়ে কাজ করে যাব। পেশীশক্তি আর অবৈধ ক্ষমতার বলে যিনি আমার পক্ষের গণজোয়ারকে প্রতিরোধ করে জোর করে ক্ষমতায় ছিলেন, তিনি এখন কোথায়? আমি ওই সব আজ ভুলে গেছি এবং ক্ষমা করে দিয়েছি। ক্ষমা মহত্বের প্রতীক। তারপরেও আমি আমার জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আপনাদের সাথে নিয়ে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব।

আজ বুধবার বেলা ১১ ঘটিকার সময় বড়মাছুয়া টু রায়েন্দা ফেরিঘাট উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী। এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগের সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তুহিন আল-মামুন।

বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম-উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিনের দুই জনপদের লোকজনের খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়াসহ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সংগ্রাম করে চলতে হয়েছিল। আজ এ ফেরি উদ্বোধনের মধ্যদিয়ে দুই জনপদের অগণিত মানুষের মাঝে খুশির আমেজ বয়ে যাচ্ছে। ফেরিটি উদ্বোধনী ফিতা কেটে রায়েন্দার ওপারের তীরে অপেক্ষমাণ হাজারো জনতার উদ্দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেন এবং সেখানে রায়েন্দা শরণখোলার সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় আপ্লুত হল ডা. রুস্তুম আলী ফরাজী (এমপি)।

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ