ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মিরাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে ভান্ডারিয়ার প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ১:৪১

দেশের সকল উপজেলায় নির্ধারিত তারিখে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়, যে সভায় এলাকার অপরাধপ্রবণতা কমিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এর অধিকাংশ সিদ্ধান্ত রেজুলেশনেই সীমাবদ্ধ থেকে যায়। তারপরও কিছু কিছু উপজেলা রয়েছে ব্যাপক উন্নয়নসহ রাজনৈতিক অস্থিরতা, মামলার জট, অপরাধপ্রবণতা নেই বললেই চলে। তারমধ্যে ভান্ডারিয়া উপজেলাটি সে তালিকায় লিপিবদ্ধ হয়েছে।

এখানকার উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম শিক্ষায় ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডে ২০২০-২১ সালে দেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানের প্রতিটি সিদ্ধান্ত যথাযথরূপে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন, যে কারণে এলাকার সকল শ্রেনির মানুষের কাছে তিনি এক আস্থার প্রতীক হয়ে আছেন। অপ্রতিরোধ্য স্বপ্নের প্রতিফলন ও বাস্তবতার মহীরূহ মিরাজুল ইসলাম এককালের অগোছালো দিশাহীন ভান্ডারিয়াকে তার স্বচ্ছ মেধা-মননে দিন দিন সুচারুরূপে মনের মাধুরী মেশানো রঙে সাজিয়ে যাচ্ছেন।

সার্বিক পর্যালোচনা করে তার আপন জনপদে অপরাধপ্রবণতা শূন্যের কোটায় রাখতে আইনশৃঙ্খলা সভায় একটি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে ব্যক্তিগত অর্থায়নে এক সপ্তাহের মধ্যে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা দেন। মঙ্গলবার (৯ নভেম্বর) ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন অডিটরিয়ামে মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ননী গোপাল রায়, থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান বিশ্বাস, উপজেলা প্রকৌশলী বদরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফায়জুর রশিদ খসরু, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, তেলিখালী ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল কবির পান্না, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার।

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ