ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টুম্পাকে দিয়ে শুরু হল সামাজিক সংগঠন সারা আনোয়ারার স্বাবলম্বী উদ্যোগ


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ২:৪০
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাইফুল দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। চট্টগ্রাম মেডিকেল এবং আন্দরকিল্লা রেড ক্রিসেন্ট হাসপাতালে প্রতি মাসে একবার তাকে ‘ও‘ পজিটিভ রক্ত দিতে হয়।
 
বিগত ৬ বছর ধরে রক্তদানের এই প্রক্রিয়া ও চিকিৎসার জন্য শহর থেকে গ্রামে আনা-নেয়া ও সাইফুলকে সার্বক্ষণিক তদারকির মতো মানবতার অসামান্য অবদানের জন্য সাইফুলের চাচি হাসনা খানম টুম্পা পেয়েছেন সারা আনোয়ারা সম্মাননা স্মারক ও সারা আনোয়ারা স্বাবলম্বী উদ্যোগের প্রথম উপহার একটি গরুর বাছুর।
 
উল্লেখ্য, সামাজিক সংগঠন সারা আনোয়ারার সদস্যারা ৩ বছরের অধিক সময় ধরে সাইফুলকে ৪৩ বার রক্তদান এবং প্রায় দুই বছরের অধিক সময় ধরে রক্তদানে আনুষঙ্গিক মেডিকেল ও যাতায়াত খরচসহ ভালোবাসা প্রদান করে আসছেন।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা