ত্রিশালে ট্রাক-সিএনজির মুখমোখি সংঘর্ষে নিহত ৫
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ ৫ জন নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর করতালীরপাড় এলাকায় ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজিচালক আব্দুস ছাত্তার এবং যাত্রী কলিমদ্দিন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত সোহরাব আলীর মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের হাজী মো. কালিমুদ্দিন, একই উপজেলার রামপুর ইউনিয়নের বীর রামপুর ভাটিপাড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার, কানিহারী ইউনিয়নের বাঘাদাড়িয়া গ্রামের মিনা আক্তার, রামপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের সোহরাব উদ্দিন এবং উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামের সালাম নবী।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রিয়াজুদ্দিন বলেন, উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকসাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এ সময় সিএনজিটিকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকসাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এ সময় অটোরিকসাটিকে ধাক্কা দেয় বিপরীত থেকে আসা বালুভর্তি একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরো চারজন। পরে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী