ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাম্প্রদায়িকতার সুর তুলে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবেন না : ওয়াসিকা আয়েশা খান


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১২:০
বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, সাম্প্রদায়িকতার সুর তুলে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবেন না। বঙ্গবন্ধু বলেছেন, ‘এ দেশে সংখ্যালঘু বলতে কোনো সম্প্রদায় থাকবে না, আমরা সবাই বাঙালি।’ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বড় বড় মেগা প্রকল্পের উন্নয়নকাজ চলছে। আমার প্রয়াত পিতা আনোয়ারার মাটি ও মানুষকে তার জীবনের চেয়ে বেশি ভালো ভাসতেন। তিনি নিজের সুবিধার জন্য রাজনীতি করেননি, রাজনীতি করেছেন দেশের মানুষের জন্য। উনার কাছ থেকে শিখেছি, রাজনীতি আর জনগণের সেবা কিভাবে করতে হয়। দেশের উন্নয়নে কোনো ভেদাভেদ থাকতে পারে না। সবাইকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করব।
 
বুধবার (১০ নভেম্বর) বিকেলে তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরসহ দুই কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ম-আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক আজিজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- বারখাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, আওয়ামী লীগ নেতা স্বপন ধর, সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহিদ, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শফিকুর রহমান শফিক ও দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ জসিম।
 
অনুষ্ঠান শেষে তিনি ২০টি গৃহহীন পরিবারকে ঘর হস্থান্তর, ১৬টি গ্রামীণ সড়ক, ২টি কমিউনিটি ক্লিনিকের ওয়াশ ব্লক, মসজিদ-মন্দিরের ৭টি গভীর নলকূপ, ২টি কালর্ভাট ও কবরস্থানের গাইড ওয়ালসহ প্রায় ২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা