ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় ডা. রুস্তুম আলী ফরাজীর মহিউদ্দিন মহিলা কলেজের শিক্ষক-ছাত্রীদের সাথে মতবিনিময়


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১২:২

পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও ছাত্রীদের সাথে ডা. রুস্তুম আলী ফরাজীর কলেজ মিলনায়তনে আজ বৃহস্পতিবার )১১ নভেম্বর) সকাল ৯টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আজিম-উল-হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, প্রবীণ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীর আস্থাভাজন, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী।

এ সময় তিনি বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড। তোমরা একদিন এ দেশের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী, স্পিকারসহ দেশের বিভিন্ন দপ্তরে নারীদের অগ্রধিকার দেয়া হয়েছে। যে কারণে তোমরা একাগ্রচিত্তে লেখাপড়া করবে। দেখবে একদিন তোমরা দেশের বড় বড় দপ্তরের কর্ণধার রূপে দায়িত্ব পালন করবে। বর্তমানে এ প্রতিষ্ঠানটি একজন দক্ষ অধ্যক্ষ পরিচালনা করছেন, যার প্রজ্ঞার প্রতিনিয়ত আমি প্রশংসা করি। আমি আশাবাদী তার হাতে পরিচালিত হলে এ প্রতিষ্ঠানটি একদিন দেশের মুখ উজ্জল করবে।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীদের দাবি পূরণ করতে গিয়ে তিনি একটি একাডেমিক ভবনসহ খেলাধুলার সামগ্রী, একটি কম্পিউটার ল্যাব ও ডিগ্রি স্তরের এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এমপির সহধর্মিণী মিসেস খাদিজা আক্তার খুশবু, প্রভাষক জুলহাস শাহিন, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ