দাতা সদস্যদের না জানিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তফসিল ঘোষণা
ফরিদপুরের বোয়ালমারীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের অর্ধেক দাতা সদস্যদের না জানিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক হাজিরার বায়োমেট্রিক যন্ত্র ও কম্পিউটার প্রিন্টার ক্রয়ের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১৭ সালে ওই বিদ্যালয় পঁচিশ হাজার টাকা প্রাপ্ত হন। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত পাঁচ বছরেও যন্ত্র দুটি ক্রয় না করে সমুদয় অর্থ নিজের কাছে রেখে দিয়েছেন।
জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের উত্তর গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতিসহ অর্ধেক দাতা সদস্যই এ ব্যাপারে কিছু জানেন না। উত্তর গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন (পটু মিয়া) জানান, কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারী। ওই বিদ্যালয়ের দাতা সদস্য ১২ জন। নিয়মানুযায়ী সকল দাতা সদস্যরা মিলে তাদের মধ্য থেকে একজন প্রতিনিধি মনোনীত করবেন, যিনি ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটাধিকার প্রাপ্ত হবেন। কিন্তু যদি দাতা সদস্যরা ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হন সেক্ষেত্রে সকল দাতা সদস্যদের নামের তালিকাই উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যানের নিকট পাঠানোর বিধান। উপজেলা চেয়ারম্যান একজনকে মনোনীত করবেন। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারো জনের পরিবর্তে ছয় জন দাতা সদস্যের নামের তালিকা উপজেলা চেয়ারম্যানের নিকট প্রেরণ করেন। উপজেলা চেয়ারম্যান ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি মো. জালালউদ্দিন আহমেদকে মনোনীত করেছেন।
এ ব্যাপারে গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ কর বলেন, গত ১৯ অক্টোবর ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমি নোটিশ করেছিলাম। যারা এসেছিলো তাদের উপস্থিতিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হয়। সেখানে উপস্থিত ছয়জনের নামই আমি উপজেলা চেয়ারম্যানের নিকট পাঠাই। প্রধান শিক্ষক আরো বলেন, দাতা সদস্য হিসেবে আমি সাত জনের নাম জানি। একজনের বিষয়ে সন্দেহ থাকায় ছয় জনের নাম পাঠিয়েছি।
সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার (অব) মো. মোশাররফ হোসেনের নাম দাতা সদস্য হিসেবে বাদ পড়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, তিনি (বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন) যে জমি স্কুলকে দান করেছিলেন তা আবার নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। তাই তাকে বাদ দেওয়া হয়েছে।
তবে এ ব্যাপারে প্রধান শিক্ষক তার স্বপক্ষে কোন দালিলিক কাগজপত্র প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারেননি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া বলেন, দাতা সদস্যদের নামের তালিকা উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে কি-না বিষয়টি সহকারী শিক্ষা কর্মকর্তার মাধ্যমে খতিয়ে দেখা হবে।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি
Link Copied