চট্টগ্রামে ঝুকিপূর্ণ ৩০ পাহাড়ে ৪ লাখ মানুষের বসবাস
বর্ষা এলে ভয়ঙ্কর রূপ নেয় চট্টগ্রামের ৩০ পাহাড়। প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছে ৪ লাখের বেশি মানুষ। আবারো পাহাড় ধসে প্রাণহানির আশংকায় ঝুঁকিতে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসন। নগর বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের ব্যর্থতায় দিন দিন বাড়ছে পাহাড়ে বসতি। এতে মদদ দিচ্ছে প্রভাবশালীরা।
গত কয়েকদিন ধরে হচ্ছে বৃষ্টি। টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার সাথে চলে আসে পাহাড় ধস নামের আরেকটি দুর্যোগ। প্রতি বছর পাহাড় ধসে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ হচ্ছে না। প্রভাবশালীদের ছাত্রছায়ায় চলছে বড় বাণিজ্য। পাহাড় বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন কেউ কেউ। এ পর্যন্ত চট্টগ্রামের পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত ৪০০’র কাছাকাছি।
এদিকে, পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে কঠোর অবস্থানে যাওয়ার পাশাপাশি স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নবাগত বিভাগীয় কমিশনার কামরুল হাসান। গতকাল মঙ্গলবার (৮ জুন) সকালে নগরীর বাটালি হিল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, প্রতি বছর পাহাড় ধসে চট্টগ্রামে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আমরা চাই না বছর বছর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। তাই এর একটি স্থায়ী সমাধানে আসতে চাই। পাহাড় রক্ষা এবং পাহাড় ধস ঠেকাতে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।
তিনি আরো বলেন, যেসব পাহাড় নিয়ে মামলা চলছে সেগুলোর বিষয়ে আদালত যে রায় দেবে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। কোনো অবস্থাতেই পাহাড় কেটে দখল কিংবা বাণিজ্য করতে দেয়া হবে না। যারা এতদিন পাহাড়কে ঘিরে অনৈতিক সুবিধা নিয়েছে, তাদের সতর্ক করছি- আপনাদের লোভে সাধারণ মানুষের জীবন আর বিপন্ন হতে দেয়া যাবে না।
এ সময় পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে জেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই