নবাবগঞ্জে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
দিনাজপুরের নবাবগঞ্জে গত ৪ নভেম্বর হাফিজুর রহমান এবং ফেন্সীয়ারা বেগম হত্যার ঘটনায় থানায় মামলা দায়েরের পর মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হাফিজুর রহমানের ছেলে আব্দুল মতিন মিঠুসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্য ২ জন হলেন- উপজেলার ধরঞ্জী গ্রামের রাজা মিয়ার ছেলে রাজন মিয়া (২৫) এবং একই গ্রামের এনামুল হকের ছেলে উজ্জল হোসেন (২৫)।
বিষয়টি নিশ্চিন্ত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গত ৬ নভেম্বর থানায় মামলার পর থেকে মৃত হাফিজুর রহমানের ছেলে আব্দুল মতিন মিঠুর আচরণে সন্দেহের সূত্র ধরে পুলিশ বিজ্ঞানভিত্তিক তদন্তের সহায়তায় মামলার ঘটনায় সরাসরি জড়িত রাজন মিয়াকে গতকাল দিনাজপুর সরকারি কলেজ মোড় ও উজ্জল হোসেনকে উপজেলার দাউদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই দিনে নিহতের ছেলে আব্দুল মতিন মিঠুকেও গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মিঠু তার বাবার হেফাজতে থাকা জমির দলিল চুরি করার জন্য তার ফুফাতো ভাই সুলতান মাহমুদের সাথে পরিকল্পনা করে, যে তার বাবার কাছে থাকা জমির দলিল এনে দেবে, বিনিময়ে বাড়িতে থাকা টাকা নেবে। পরবর্তীতে ওই পরিকল্পনা মতে সুলতান মাহমুদ তার সহযোগীদের নিয়ে ঘটনার দিন প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। ডাকাতির প্রাক্কালে গৃহকর্তাকে নিয়ন্ত্রণ করতে না পেরে প্রথমে তাকে হত্যা করে। পরবর্তীতে গৃহকত্র্রীকেও হত্যা করে এবং টাকা ও স্বর্ণালংকার নিয়ে যে যার যার মতো চলে যায়।
ওসি আরো জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
Link Copied