ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হাকিমপুর উপজেলার দুই ইউপি’তে নৌকা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১১-১১-২০২১ রাত ৯:১৫
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইটিতে নৌকা প্রতিকের প্রার্থী এবং একটিতে সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলে ভোট গ্রহন। তিনটি ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ সদস্য পদে ১০৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩২জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। 
 
বিজয়ীরা হলেন, ১নং খট্রা মাধাবপাড়া ইউনিয়নে (সতন্ত্র) আনারস মার্কার প্রার্থী কাওছার রহমান ৪ হাজার ৮১৫ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৬২ ভোট। ২নং বোয়ালদাড় ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সদরুল ইসলাম ৬ হাজার ৭০৭ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেফতাহুল জান্নাত (সতন্ত্র) মটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৪৯ ভোট। এবং ৩ নং আলীহাট ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী আবু সুফিয়ান ৫ হাজার ৩৯৩ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (সতন্ত্র) চশমা প্রতিকের প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।
 
হাকিমপুর নির্বাচন ও রিটানিং কর্মকর্তা সফিকুর রহমান আকন্দ জানান, সকাল থেকে শান্তির্পর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়েছে। ৩ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৫’শ ২৫ জন, এর মধ্যে ৭৫% ভোট গ্রহন হয়েছে।তিনি আরো জানান, নির্বাচন সুষ্ঠ করতে সর্বদায় আইনশূঙ্খলা বাহীনি পুলিশের পাশাপাশি র‌্যাব, ডিবি, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে ছিলেন।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি