গলাচিপায় নাগরিক কমিটির সমর্থনে মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
পটুয়াখালীর গলাচিপায় নাগরিক কমিটির আত্মপ্রকাশে মেয়র প্রার্থীর সমর্থনে শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গলাচিপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নাগরিক কমিটির সদস্য সচিব ফজলুল করিম ফোরকান লিখিত বক্তব্যে বলেন, বিগত প্রায় ২০ বছর যাবৎ মহান স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী একটি পরিবার দ্বারা গলাচিপা পৌরসভা পরিচালিত হয়ে আসছে। এই পরিবারের কাছে পৌরবাসী বন্দি-জিম্মি। তাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য গলাচিপা পৌরবাসী আজ একাট্টা হয়েছে। এই প্রেক্ষাপটে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও আমজনতা ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আরো বলেন, এই ঐক্যই আগামীদিনে গলাচিপা পৌরবাসীকে সুন্দর একটি পৌর পরিষদ গঠনে ভূমিকা রাখবে। এরই ধারাবাহিকতায় আমরা গলাচিপার সচেতন নাগরীক সমাজ আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- নাগরিক কমিটির সমর্থনের গলাচিপা পৌরসভার মেয়র প্রার্থী মু. মামুন আজাদ, আহ্বায়ক বিশিষ্ট ব্যাবসায়ী ইদ্রিসুর রহমান, যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, আ. খালেক মিয়া এমএসএসি, ডা. অধীর রঞ্জন শীল, সদস্য সচিব ফজলুল করিম ফোরকানসহ ৭১ সদস্যবিশিষ্ট কমিটির সাবেক সিনয়র শিক্ষক আবুল কালম আজাদ, হাজী মো. শাহজাহান, শামছুদোহা কালামসহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী মামুন আজাদ বলেন, বিগত পৌরসভায় কোনো জবাবদিহিতা না থাকায় পৌরবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। এছাড়া আমি যেহেতু বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমার নেত্রী শেখ হাসিনা; সেহেতু নৌকা প্রতীকের কোন বিরোধিতা করছি না বা করার প্রশ্নই আসে না। আমি ব্যক্তির বিরুদ্ধে একটি আধুনিক পৌরসভা উপহার দেয়ার লক্ষ্যে পৌরবাসী এবং নাগরিক কমিটির সমর্থনে মেয়র নির্বচনে অংশগ্রহণ করছি।
এ সময় গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied