পরমেশ্বরদীতে নৌকার মনোনয়ন চাইলেন ছাত্রলীগ নেতা অনিক
উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য তামারহাজীর মিনা পরিবারের। সেই সুবাদে সুদীর্ঘ অর্ধশতাব্দীরও অধিক কাল ধরে ইউনিয়ন পরিষদের প্রধান চেয়ার মিনা পরিবারের দখলে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যত ক্ষমতাধরই হোন না কেন, মিনা পরিবারের একজন ক্ষুদ্রতম প্রার্থীকেও টলানো সম্ভব হয় না তার পক্ষে। তাই ভোটযুদ্ধে ঘুরেফিরে বারবার জয় ধরা দেয় মিনা পরিবারের হাতে। সেই ধারাবাহিকতায় দাদা রোকনউদ্দীন মিনা টানা ৩০ বছর চেয়ারম্যান ছিলেন পরমেশ্বরদী ইউনিয়নের। তার হাত ধরে বাবা শাহাবুদ্দিন মিনা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন টানা চার মেয়াদ তথা ২০ বছর। সর্বশেষ এই পরিবার থেকে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন চাচাতো ভাই নুরুল আলম মিনা মুকুল। কিন্তু অনুতাপের বিষয়, দায়িত্ব পালনরত অবস্থায় অতিসম্প্রতি তিনি অনেকটা অকালেই না ফেরার দেশে পাড়ি জমান। ফলে এই বিয়োগান্তক ঘটনার পরই অভিভাবকত্ব বা নেতৃত্বের সংকট দেখা দেয় তামারহাজী গ্রামের ঐতিহ্যবাহী মিনা পরিবারে। আর সেই শূন্যতা পূরণের খাতিরেই হাত বাড়ালেন মরহুম চেয়ারম্যান বাবা শাহাবুদ্দিন মিনার সুযোগ্য সন্তান তরুণ ছাত্রনেতা ২৬ বছর বয়সী মো. সাব্বির মিনা অনিক।
প্রায় দেড় সহস্রাধিক জনগোষ্ঠীর সর্বসম্মত সিদ্ধান্তে মিনা পরিবারের হাল ধরলেন বিবিএ পড়ুয়া অনিক মিনা। একই সঙ্গে পরিবারের পক্ষে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতারও দায়িত্ব দেয়া হয়েছে মেধাবী শিক্ষার্থী অনিককে। সেই প্রেক্ষাপটে ১৩ নভেম্বর বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামারগ্রামস্থ নিজ বাস ভবনে সংবাদ ব্রিফিং করে নিজের প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন সাব্বির মিনা।
প্রিয় দল আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে সাব্বির মিনা অনিক বলেন, আমার পরিবার ঐতিহাসিক ভাবেই আওয়ামী পরিবার। আমার বাপ-দাদারা আওয়ামী লীগ করেছেন। বাবা বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। আমিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছি। চাচাতো ভাই মুকুল মিনা নৌকা প্রতীকে চলতি মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি চলে যান। তাই সাবু মিনা, মুকুল মিনার উত্তরসূরি হিসেবে আওয়ামী লীগ সভাপতির কাছে আমার জোর দাবি, আমাকে নৌকা প্রতীক দেয়া হোক। আমি আপনাকে পরমেশ্বরদী ইউনিয়ন উপহার দেব।
অনিক বলেন, পরমেশ্বরদী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা-সাহিত্যসহ সার্বিক অগ্রগতিতে মিনা পরিবারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমি আমার পূর্বসূরিদের সকল অসাপ্ত কাজ সপাপ্ত করতে চাই। পরমেশ্বরদীকে গড়ে তুলতে চাই একটি সর্বাধুনিক মডেল ইউনিয়ন হিসাবে।
সাব্বির মিনা অনিক আরো বলেন, মিনা পরিবারের ময়-মুরুব্বিসহ সকল সদস্যের কাছে আমি কৃতজ্ঞ আমাকে প্রতিনিধিত্বের এই গুরুভার উপহার দেয়ার জন্য। আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সেজন্য মিনা পরিবারের সকল সদস্যসহ পরমেশ্বরদী ইউনিয়নবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা চাই।
সংবাদ ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে মো. আশরাফুজ্জান মিনা সাচ্চু, মো. সুইট মিনা, মো. মিরাজ মিনা, মুন্নু সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন