ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বন কর্মকর্তা ফখরুদ্দীনের ছত্রছায়ায় সরকারি গাছ কেটে সাবাড়


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ২:৪১

বন কর্মকর্তা ফখরুদ্দীনের সিমাহীন ঘুষ-দুর্নীতি ও সরকারি বিধিমালা উপেক্ষা করে তার সকল অনিয়ম অব্যস্থাপনা প্রকাশ্য রূপ নিয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌরশহরের ৯নং ওয়ার্ডে পাথরঘাটা সড়কের ওয়াপদার ওপর পানি উন্নয়ন বোর্ডের আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের একটি রেইন্ট্রি গাছ ফখরুদ্দীনের যোগসাজশে ১২ নভেম্বর সন্ধ্যায় একটি চক্র কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয় থানা পুলিশ আটক করে।

সরেজমিন জানা গেছে, উপজেলার বকশির ঘটিচোরা গ্রামের আ. সালামের ছেলে বেল্লাল হোসেন ওয়াপদার পাশে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমিতে অবৈধভাবে বসতঘর নির্মাণ করেন। ঘরের সামনে দোকানঘর নির্মাণের জন্য বন কর্মকর্তার পরামর্শক্রমে প্রায় অর্ধশত বছরের পুরনো এ গাছটি কেটে সে বিক্রি করার চেষ্টা করে। অভিযুক্ত বেলাল বলেন, গাছটি অপসারণের জন্য আবেদন করেছিলাম। বন কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে আমি গাছটি কেটেছি। 

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা ফখরুদ্দীনের কাছে জানতে চাইলে আসল ঘটনা এড়িয়ে গিয়ে বিষয়টির সঠিক উত্তর দিতে পারেননি। একটি সূত্র জানায়, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন কিংবা কোনো অফিসিয়াল রেজুলেশন বা টেন্ডার ছাড়াই গাছটি কাটা হয়েছে।

ভ্যানচালক অলি উল্লাহ জানান, গাছটি সন্ধ্যার পরপরই আমার গাড়িতে ওঠানো হয়। তবে কোথায় নেয়া হবে তা তিনি আমাকে স্পষ্ট করেননি। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাছ নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করা হয়েছিল কেন, গাড়িচালক তার কোনো সঠিক উত্তর দিতে পারেননি।

সামাজিক বনায়নের বাগেরহাট বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। সরকারি গাছ কাটতে অনুমতি দেয়া উপজেলা বন কর্মকর্তার ‍একবারেই ইখতেয়ার নেই। বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আলম বালি জানান, পানি উন্নয়ন বোর্ড মঠবাড়িয়া অফিস চত্বরের একটি সরকারি গাছ ঘূর্ণিঝড় আম্ফানে হেলে পড়ে আছে। প্রায় তিন বছর যাবৎ বন বিভাগের সাথে চিঠি চালাচালি করেও গাছটি অপসারণ করা সম্ভব হয়নি। অথচ রহস্যজনকভাবে কোনো টেন্ডার বা রেজুলেশন ছাড়াই উপজেলা বন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে কতিপয় স্থানী প্রভাবশালী সরকারি গাছ কিভাবে বিক্রি করে, বিষয়টি আসলেই জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের গাছ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া তিনি তা কাটতে কাউকেই অনুমতি দিতে পারেন না। স্থানীয় রাজনীতিক, প্রভাবশালী, কালোবাজারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অসাধু শিক্ষকপ্রধানদের যোগসাজশে তিনি সরকারি গাছ পরিবেশ মন্ত্রাণালয়ের অনুমতি ছাড়াই মোটা অংকের উৎকোচের বিনিময়ে একটি চোরাচালানি চক্রকে কেটে নেয়ার রীতিমতো সহযোগিতা করে আসছেন। হারজী নলবুনিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধিনেশ চন্দ্র হালদার ও সভাপতি কৃষ্ণ চন্দ্র হালদার ৬ মাস পূর্বে ফখরুদ্দীনের সাথে গোপন চুক্তি করে প্রতিষ্ঠানের ৩০টির অধিক গাছ কেটে বিক্রি করে দিয়েছেন।

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সাপলেজা ইউনিয়ন পরিষদের সামনে একটি সরকারি গাছ উপড়ে পড়লে সেখানে স্থানীয় কামাল মোল্লার কাছে ওই গাছ বিক্রি করে দেন বলে একাধিক স্থানীয় তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। 

এ বিষয় বন কর্মকর্তা ফখরুদ্দীন গাছ কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি এতে বাধা দিয়ে বিপদে পড়তে রাজি নই। কারণ তারা অনেক প্রভাবশালী, মঠবাড়িয়ার নীতিনির্ধারকদের সিপাহসালার। প্রতিবেদককে প্রতিবেদনটি না ছাপানোর জন্য তিনি একাধিকবার অনুরোধ করেন।

গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, বন কর্মকর্তা ফখরুদ্দীন গাছটি তার দায়িত্বে নিয়ে গেছেন। যেহেতু বিষয়টি বন বিভাগের, আমাদের এখানে কোনো হস্তক্ষেপ নেই। 

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ