ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

হিমশিম খাচ্ছেন চিকিৎসরা

করোনা সংক্রমণে শীর্ষে খুলনা জেলা


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ৯-৬-২০২১ বিকাল ৫:২১

খুলনায় আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় ‍আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। করোনা আক্রান্তের দিক দিয়ে বিভাগে খুলনার অবস্থান শীর্ষে আর মেহেরপুর রয়েছে নিম্নে। খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, বুধবার (৯ জুন) খুলনা করোনা হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩০ জন। এরমধ্যে ৬২ জন রেড জোনে, ২৯ জন ইয়োলো জোনে, আইসিইউতে ১৮ জন এবং এইচডিইউতে ২১ জন আছেন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. মেহেদী নেওয়াজ জানিয়েছেন, খুলনায় করোনা হাসপাতালে একসঙ্গে ১৩০ জন রোগী ভর্তি এই প্রথম। রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে বলে তিন জানান।  

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জানিয়েছেন, খুলনায় মোট নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৪ শতাংশ। খুলনা জেলা ও নগরীতে নতুন করে ৮০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৩৩১ জনের নমুনা পরীক্ষায় এ শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও মহানগরীর তিনজন মৃত্যুবরণ করেছেন।  

উল্লেখ্য, বিভাগে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত খুলনায় শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৭৯ জন। এরমধ্যে মারা গেছেন ১৯১ জন ‍আর সুস্থ হয়েছেন ৯ হাজার ৪৮৪ জন।

পাশাপাশি  বাগেরহাটে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন। সাতক্ষীরায় শনাক্ত হয়েছে ২ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫০০ জন।

যশোরে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৯৯ জন, মারা গেছেন ৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৬০ জন। নড়াইলে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫৬ জন, মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। মাগুরায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৯২ জন, মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২১৫ জন।

ঝিনাইদহে শনাক্ত হয়েছে ৩ হাজার ১০ জন, মারা গেছেন ৫৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮৩ জন। কুষ্টিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩২১ জন, মারা গেছেন ১২২ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫২ জন।

চুয়াডাঙ্গায় শনাক্ত হয়েছে ২ হাজার ১১৭ জন, মারা গেছেন ৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। শনাক্তের দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে মেহেরপুর। এখানে শনাক্ত হয়েছে ১ হাজার ১০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৭৬ জন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন