ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিভাগীয় দপ্তরগুলো বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে : মেয়র টিটু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ৩:৪

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর অনুগ্রহে ময়মনসিংহ বিভাগ ও পরবর্তীতে সিটি কর্পোরেশন হয়েছে। বিভাগীয় সদর দপ্তর নিয়ে এখন কাজ চলছে। বিভাগীয় শহর যেন সুন্দর ও পরিকল্পিত হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। এ প্রকল্প যেন ভবিষ্যতের বহু বছরের কথা মাথায় রেখে পরিকল্পনা করা হয় তা সকলকে বিবেচনা করতে হবে। রোববার (১৪ নভেম্বর) সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্প নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ রোড, ড্রেনেজ নেটওয়ার্ক, ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি বিষয়ে সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভাগীয় সদর দপ্তর স্থাপনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে দায়িত্ব থাকবে তা অত্যন্ত গুরুত্বের সাথে যথাযথভাবে পালন করবে।

প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে মেয়র বলেন, বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্প বাস্তবায়ন হলে মানুষ এক স্থানে সকল সেবা পাবে এবং নাগরিকগণ সুন্দর ও পরিকল্পিত নগরীর সুবিধা পাবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন ও নির্দেশনা অনুযায়ী আধুনিক বিভাগীয় সদর দপ্তর বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে আন্তরিকভাবে কাজ করতে হবে। 

মময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার এসএএম রফিকুন্নবী, ময়মনসিংহ ডিআইজি অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম কামরুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদারসহ তিতাস গ্যাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিটিসিএল, বিপিডিবি, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ‍এবং অন্যান্য দপ্তরের ‍ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান