নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইকে ফাঁসির আদেশ
নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান সোমবার (১৫ নভেম্বর) এ রায় ঘোষণা করেন। তাছাড়া আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। সাজাপ্রাপ্ত রিপন মোল্লা জেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামের মো. মকসেদ ওরফে মকু মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় রিপন আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পিপি এমদাদুল ইসলাম মামলার নথির বরাতে বলেন, ২০১৯ সালের ১৫ নভেম্বর নদীর ঘাটে কাপড় পরিষ্কার করার সময় রিপন তার বোন ফাতেমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে এবং পিটিয়ে হত্যা করেন। পরে লাশ নদীর মধ্যে কাদায় পুঁতে রাখেন। রিপনের শিশু ছেলে তা দেখে ফেলে। তার কথার ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে এবং রিপনকে আটক করে। ঘটনার পর বাবা নড়াগাতি থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে রিপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
পিপি আরো বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রিপনকে দোষী সাব্যস্ত করে এ সাজা দিয়েছে।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি