ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি, বুয়েট শিক্ষার্থীর ৭ দিনের কারাদণ্ড


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ৩:৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে এসে ধরা পড়েছে তৌহিদুল হাসান শিপন নামে বুয়েটের সাবেক এক শিক্ষার্থী। রোববার (১৪ নভেম্বর) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার পঞ্চম শিফটে পরীক্ষা দেয়ার সময় বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, প্রবেশপত্রে উল্লিখিত স্বাক্ষর ও ছবির সাথে তার স্বাক্ষর-ছবির মিল না থাকায় প্রক্টরকে জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ অপরাধীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযুক্তের ভাষ্যমতে জানা যায়, তার বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার হাটুরিয়া গ্রামে। তিনি নিজেকে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী হিসেবে দাবি করেন। বগুড়ার এসওএস হারমান মেইনার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা মো. নাজমুল হকের হয়ে তিনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

এমএসএম / জামান

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন