রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলা পুনরায় তদন্তের দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন
রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ মামলায় জড়িত আপন জুয়েলার্সের মালিকের ছেলেসহ পাঁচ আসামিকে খালাস দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার। ঘটনাটির পুনরায় তদন্তের দাবি ও নারী বিচারেকের বক্তব্যের নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় একাডেমিক ভবনের সামনে অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ডসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে এক শিক্ষার্থী বলেন, আজকে আমরা দেখছি নারীরা অবহেলিত। আমাদের বিচার ব্যবস্থা নারীদের এমন এক পর্যায়ে দাঁড় করিয়েছে, তারা এই শিকল ভেঙে বেরিয়ে আসতে পারছে না।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহমান বলেন, একবিংশ শতাব্দীতে মধ্যযুগীয় বর্বর প্রথার অবসান হোক। নারীরা তাদের অধিকার ফিরে পাক। তিন দিন নয়, তিন বছর পর হলেও ধর্ষণের বিচারগুলো যেন অবহেলিত বা বাধাগ্রস্ত না হয়।
বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা বলেন, আজকে আমরা আদালতে বিচারপতি কামরুন্নাহারের পক্ষ থেকে যে অন্যায়টা দেখলাম, যদিও আইনমন্ত্রী ও সরকার তার বিচারিক ক্ষমতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, তবুও আমরা মনে করি এটা যথেষ্ট নয়। তাকে শাস্তির আওতায় আনা হোক এবং আপন জুয়েলার্সের মালিকের ছেলেদের দম্ভ গুঁড়িয়ে দেয়া হোক। আমরা মামলাটি পুনরায় তদন্ত এবং সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারা বাতিলসহ নারীর প্রতি সহিংসতার সব ধরনের রাষ্ট্রীয় কাঠামো বাতিল চাই।
বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের (বিলওয়াবস) শিক্ষক সানজিদা পারভিন বলেন, যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং প্রহসনমূলক। নারীর প্রতি সহিংসতার বিচার শুধু মুখে, আইনে বা খাতা-কলমে নয়; এটির কার্যক্ষমতা প্রতিষ্ঠিত হোক এবং রেইনট্রি হোটেলের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হোক।"
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলার রায়ে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে খালাস দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার। এছাড়াও তিনি ৭২ ঘণ্টা পর কোনো ধর্ষণের মামলা পুলিশকে না নিতে বলেন। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
এমএসএম / জামান
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
Link Copied