ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় জাবি ভাসানী হল ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সরবরাহকরণ ও কেন্দ্রে পৌছে দিয়ে সহযোগিতা করেছেন জাবির মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৫ নভেম্বর) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আক্তারুজ্জামান সোহেলের নেতৃত্বে ভাসানী হলের প্রায় দুইশত নেতাকর্মী সারাদিন শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সেবার পাশাপাশি জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে সময় সংকটে পড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দেওয়া হয়। এছাড়া ভর্তিচ্ছুদের মাস্ক সরবরাহ করা, বাসায় ভুলবশত ফেলে আসা প্রবেশপত্রের হার্ডকপি উত্তোলনে সহায়তাকরণ এবং অভিভাবকদের বিশ্রামের সুযোগ প্রদান করে ভর্তিচ্ছুদের পাশে দাঁড়ায় ছাত্রলীগ।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান সোহেল বলেন, "বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। জাবি ছাত্রলীগের মওলানা ভাসানী হল ইউনিটের দুইশত নেতাকর্মী সারাদিন নিরলস ভাবে ভর্তিচ্ছুদের সহযোগিতায় কাজ করেছেন। ভর্তি পরীক্ষার প্রথম দিন থেকেই ভর্তি পরীক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং তাদের সার্বিক সহায়তায় মওলানা ভাসানী হল ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। ভর্তি পরীক্ষার শেষদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, গত ৯ নভেম্বর থেকে সবুজের নগরী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা শুরু হয়।
এমএসএম / এমএসএম
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল