ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

তুষখালী কলেজটি মহিউদ্দিন মহারাজের নামকরণে খুশির আমেজ


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ১:৫৬

পৃথিবীতে কিছু কিছু পণ্য, প্রতিষ্ঠান ও ব্যক্তির গ্রহণযোগ্য নামকরণ খ্যাতিমান কাজের মধ্যমে যুগ, শতাব্দী ধরে অমর হয়ে আছে ও থাকবে। আর সে সভ্যতার ছোঁয়া যতদিন এ মানব জাতি বুকে লালন করবে। সেসব জ্যোতির্ময় আলোর দিশার সৌধ মিনারগুলোয় মিশে আছে হাজারো ত্যাগের মহিমায় যারা মানবতার সেবায় শুধুই নিজেকে জ্বালতে শিখেছেন। নামের বহিঃপ্রকাশে নয়, উত্তম কর্মে যার প্রতিনিয়ত অবলম্বন হয়ে আগামীকে অধিক প্রাণবন্ত করে তুলছেন তিনি ভান্ডারিয়ার প্রা পুরুষ শতভাগ সফল উপজেলা চেয়ারম্যান জননেতা মিরাজুল ইসলাম। তার চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয়ে আছে এলাকার উন্নয়নসহ পিছিয়ে থাকা শিক্ষা ব্যবস্থাকে দুর্বার গতিতে এগিয়ে নেয়া, যে কারণে তিনি নিজ হাতে বিভিন্ন এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার মধ্যে অন্যতম মঠবাড়িয়া উপজেলার তুষখালী কলেজটি, যেটি এমপিওভুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত সকল শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা নিজস্ব অর্থায়নে দিয়ে আসছিলেন।

ছাত্র-ছাত্রীদের সকল ধরণের সুযোগ-সুবিধার দরজা তার কাছে সর্বদা উন্মুক্ত। এখানে অল্প সময়ের ব্যবধানে অগণিত মেধার ইতোমধ্যেই বিকাশ ঘটেছে। উন্নত লেখাপড়ায় অনেকেই স্থান করে নিয়েছেন রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রসিদ্ধ প্রতিষ্ঠানগুলোতে। যে কারণে কলেজটির প্রতিষ্ঠাতা ও সুদক্ষ একঝাঁক শিক্ষকদের সুনাম দিন দিন জানান দিচ্ছে পার্শ্ববর্তী উপজেলাগুলোর প্রায় প্রতিটি শিক্ষাঙ্গনে। জন্মসূত্রে জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের বাসিন্দা হলেও পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়িয়ার সাথে যেন তার অমর বন্ধনের অবিচ্ছদ্য রূপ ধারণ করে আছে ও থাকবে অনন্তকাল। তার ভাবনার ভুবনে সর্বদা মিশে আছে অত্র এলাকার উন্নয়নের মধ্য দিয়ে ত্রাহী নামের বিভৎস চিৎকারটি সারাজীবনের জন্য দু’পায়ে প্রথিত করা। এ সকল আগাম চেতনাকে লালন করে মিরাজুল ইসলাম তার বড় ভাই মহিউদ্দিন মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শণ করে তুষখালী কলেজটির নাম পরিবর্তন করে মহিউদ্দিন মহারাজ কলেজ নামকরণ করার আকাঙ্খা ব্যক্ত করেছেন। 

যার ধারাবাহিকতায় তিনি কলেজটির নাম পরিবর্তনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালে বিগত ৭ সেপ্টেম্বর একটি আবেদন করলে উক্ত বোর্ড ১৫ নভেম্বর ৩৭.০০.০০০০.০৭০.৩৫.০০১.১৭.২৫৯ নং স্মারকে কলেজটির নাম পরিবর্তন করণে মন্ত্রণালয়ের সস্মতি জ্ঞাপন করে শিক্ষা উপ-সচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত একটি আদেশপত্র প্রকাশ করেন। 

যে বিষয়টি ঘোষণার সাথে সাথে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বাঁধ ভাঙ্গা খুশির আমেজ বয়ে যাচ্ছে। অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন বলেন, একজন সফল জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের নামে কলেজটির নামকরণ করলে আমি মনেকরি তার সংস্পর্শে প্রতিষ্ঠানটি একদিন সাফল্যের চুড়ান্ত শিখড়ে আরোহণ করবে ও অন্যসব প্রতিষ্ঠানের জন্য তার সুন্দর দিকনির্দেশনাগুলো মাইলফলক হিসেবে হয়তো গ্রহণযোগ্যতা পাবে। ইতোমধ্যে তাকে ঐতিহ্যবাহী মঠবাড়িয়া ও ভান্ডারিয়ার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবোর্ড কর্তৃক আহবায়ক নির্বাচিত করা হয়েছে।

প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজুল ইসলাম বলেন, মানবজাতি একসময় কিছুই জানতো না। শিক্ষার দীপ্তমান শিখা তিমিরাচ্ছন্নে ঢেকে থাকা এককালের মানবতাকে সঠিক পথ বাতলে দিয়েছে। যে কারণে আমি প্রতিজ্ঞা করেছি এমন কর্ম রেখে যেতে হবে, যে মহৎ কর্মের মধ্য দিয়ে আগামী প্রজন্ম অন্তত একটু করে হলেও আমাকে মনে রাখে। বিশেষকরে আমার হাতে গড়া এ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে বড় ভাইয়ের নামে নামকরণ করতে পেরে নিজের মধ্যে অনেকটা পাওয়ার তৃপ্তি খুঁজে পেয়েছি। মহিউদ্দিন মহারাজ বলেন, উত্তম কর্মের মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানের সাথে আমার নামের মহত্বকে যেন আমৃত্যু ধরে রাখতে পারি সে লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

জামান / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ