বাঘায় মাদক সম্রাট রবি ভাণ্ডারী আটক
রাজশাহীর বাঘা থানায পুলিশ মাদক সম্রাট রবিউল ইসলাম রবি ভাণ্ডারীকে (৫১) মাদকসহ আটক করেছে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে এসআই এম স্বপন হোসেনের নেতৃত্বে এএসআই সালজার, এএসআই সেলিম অবৈধ মাদকসহ রবি ভাণ্ডারীকে আটক করে থানায় নিয়ে আসে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার ঐতিহাসিক মাজার এলাকা হতে মাদক সম্রাট রবিউল ইসলাম রবি ভাণ্ডারীকে (৫১) নিজ মোটরসাইকেলের সিট কভারের নিচে লুকিয়ে রাখা অবৈধ মাদক উদ্ধার করা হয়।
এসআই এম স্বপন হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওসি স্যারের দিকনির্দেশক্রমে বাঘা মাজার এলাকার হতে এএসআই সালজার, এএসআই সেলিমসহ রবি ভাণ্ডারীর নীল রংয়ের আরটিআর১৬০ সিসি মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা হেরোইন ২৬ গ্রাম, গাঁজা ২০০ গ্রাম, ইয়াবা ৪৪ পিস এবং নগদ ১৪ হাজার ৯০০ টাকা ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটককৃত রবি ভাণ্ডারী উপজেলার উত্তর মিলিক বাঘা বানিয়াপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, হেরোইন, গাঁজা, ইয়াবাসহ এলাকার মাদক সম্রাট নামে পরিচিত রবি ভাণ্ডারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগের মাদক মামলাসহ বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি প্রদানের অভিযোগ রয়েছে। বাঘা থানা পুলিশ এখন মাদক নির্মূলে কোনো আপস করে না। সমাজের যে ব্যক্তিই হোক, মাদক কারবারি, বহন, সেবন কাউকে ছাড় দেয়া হবে না। মঙ্গলবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলার দিয়ে আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা
এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু
চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা
চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
Link Copied