ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাউফলে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২১ রাত ৮:৪০

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. সেলিম রেজার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার আবি শাহানুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. আনিচুর রহমান বালী, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন, সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল হক।
 
প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে আগামী ২১ জুন ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে  নির্বাচন কমিশন (ইসি)। তারই ধারাবাহিকতায় বাউফল উপজেলায় প্রথম ধাপে ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত হবে। ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে কাগজের ব্যালট ও একটিতে (বগা ইউনিয়ন) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইবিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে।
 
উক্ত নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় ৮ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বগা ইউনিয়নের সকল প্রার্থী উপস্থিত ছিলেন। পৃথক বক্তব্যে প্রার্থীরা প্রশাসনের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবী জানান।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ