ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ১:১৪

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন এবং প্রকাশিত সংবাদ সংক্রান্ত যে কোনো মামলার বিচারিক ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেয়ার দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অরগানাইজেশন (এফবিজেও)। বুধবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, যে কোনো গণমাধ্যমের ওয়েবসাইটে কোনো প্রতিবেদন বা সংবাদ প্রকাশের পর কেউ ক্ষুব্ধ হলে মামলা করার আগে সম্পাদক বরাবর প্রতিবাদ দিতে হবে। সম্পাদক তা আমলে নিয়ে নিষ্পত্তির ব্যবস্থা করবেন। তাতেও সংক্ষুদ্ধ ব্যক্তি সন্তুষ্ট না হলে তিনি আদালতে মামলা করতে পারবেন। মামলা হওয়ার পর আদালত সংশ্লিষ্ট প্রতিবেদক ও সম্পাদক বরাবর সমন জারি করবে। প্রতিবেদক ও সম্পাদক আদালতে হাজির হলে আদালতকে জামিন দিতে হবে অর্থাৎ এটি জামিনযোগ্য মামলা হিসেবে আইনে অন্তর্ভুক্ত করতে হবে।

সংগঠনটি থেকে আরো দাবি করা হয়, সংবিধান মোতাবেক চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত সাংবাদিকদের রাষ্ট্রের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের সঙ্গে (প্রথম জাতীয় সংসদ, দ্বিতীয় প্রশাসন বিভাগ, তৃতীয় বিচার বিভাগ) তুলনামূলক মূল্যায়ন ও সুযোগ-সুবিধা দিতে হবে। সাংবাদিক ও তাদের সংগঠনগুলোকে তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস কাউন্সিলের মাধ্যমে নিবন্ধন করতে হবে। দেশের বিভিন্ন খাতের উন্নয়নের মতো সাংবাদিকদের উন্নয়নে পৃথক বাজেট দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে ৩ মে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালন করতে হবে। সাংবাদিকদের সার্বিক অধিকার রক্ষায় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার জন্য যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা ও ফেডারেশনের স্হায়ী পরিষদ চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম, আহ্বায়ক এসএম মোরশেদ, সদস্য সচিব হানিফ আলীসহ অন্য নেতারা।

এমএসএম / এমএসএম

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ