সকলের সহযোগিতায় সামষ্টিক উন্নয়ন করা সম্ভব : মেয়র টিটু
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানোর জন্য অনেক প্রকল্প অনুমোদন দিয়েছেন। এগুলো বাস্তবায়নের লক্ষ্যে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহে নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। নতুন ওয়ার্ডসমূহে নতুন নতুন সড়ক ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সড়কবাতিও পৌঁছে দেয়া হবে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে নগরীর ২৯নং ওয়ার্ডে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১৩৬০ মিটার দীর্ঘ ২টি আরসিসি সড়কের উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র টিটু।
তিনি আরো বলেন, রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য নিজে থেকে জায়গা ছাড়তে হবে। শুধু নিজের চিন্তা না করে সামগ্রিক চিন্তা করতে হবে। সবার অংশগ্রহণের মাধ্যমেই সামষ্টিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। উদ্বোধন হওয়া দুটি সড়ক নগরীর ২৯নং ওয়ার্ডের বাদেকল্পা আমরতলা মোড় থেকে উত্তর দাপুনিয়া পর্যন্ত এবং গন্ড্রপা মরহুম নূরুল ইসলাম সড়ক পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজ হবে।
এ সময় ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো. আজাহারুল হক ও জীবন কৃষ্ণ সরকার, সাবেক শহর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবলীগের সদস্য রাশেদুজ্জামান রোমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার