দেশজুড়ে বুনোহাতি হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে বুনোহাতি হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও সচেতনতামূলক পাপেট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ডীপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন। মানববন্ধনে হাতি হত্যার প্রতিবাদ জানানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ডিইএসআরএফের সভাপতি মাহফুজুর রহমান বলেন, একটি হাতিকে প্রজননক্ষম হতে ৮ বছর সময় লাগে এবং বাচ্চা প্রসব করতে ২২ মাস সময় লাগে। অথচ দেশের বিভিন্ন স্থানে বুনোহাতি হত্যা করা হচ্ছে। গত কয়েক দিনে প্রায় ৫টি মৃত হাতি শনাক্ত করা হয়েছে। দেশে এখন হাতির সংখ্যা ২৫০-এর কিছু বেশি হবে। এরকম একটি বিপন্ন প্রজাতিকে এভাবে নির্যাতন করতে থাকলে কিছুদিন পর আর জীবন্ত হাতি খুঁজে পাওয়া যাবে না।
মাহফুজ আরো বলেন, যদি আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম হাতি দেখতে পাক, বাংলাদেশের ইকোসিস্টেম সুস্থ থাকুক, তাহলে এখন থেকেই সচেতন হতে হবে। শুধু নিজেরা সচেতন হলে হবে না, অন্যদের সচেতন করতে হবে।
এ সময় কাকতাড়ুয়া পাপেট থিয়েটার সচেতনতামূলক পাপেট প্রদর্শনী করে। আসাদুজ্জামান আশিক, তানভির তারেক, সোহানা তানজিম, জারিন তাসনিম তুলতুল, নুসরাত জাহান শিল্পী অংশগ্রহণ করেন। পাপেট প্রদর্শনীতে হাতি রক্ষায় এগিয়ে আসা ও হাতির প্রতি সহানুভূতিশীল হতে আহ্বান জানানো হয়।
পাপেট প্রদর্শনী শেষে কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের প্রতিষ্ঠাতা এবং বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আশিক বলেন, আমরা গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে, আমরা বনভূমি ধ্বংস করছি, বনের খাবার নষ্ট করছি। ফলে হাতি লোকালয়ে চলে আসছে। পরে আমরাই আবার সেই হাতিকে মারছি, যা পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। কাকতাড়ুয়া পাপেট থিয়েটার জনসচেতনতা তৈরিতে পাপেট প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, ডীপ ইকোলজির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বস্তরের সচেতনতার পাশাপাশি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আশা করি ডীপ ইকোলজির মতো সবাই এগিয়ে আসবে।
এমএসএম / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে