ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গলাচিপার পানপট্টিতে শত্রুমুক্ত দিবস ও স্মৃতিচারণ অনুষ্ঠিত


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৩:২৫

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে পাক হানাদার বাহিনীর (মিলিটারি) সাথে ১৯৭১ সালের ১৮ নভেম্বর বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাক হানাদার বাহিনীর মেজর ইয়ামিন ও তার বিশাল বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামী যুবক দামাল ছেলেরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে গলাচিপা থানাকে শত্রুমুক্ত করেন। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত শত্রুমুক্ত ও স্মৃতিচারণ উপলক্ষে পানপট্টি বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে যুদ্ধকালীন স্মৃতিকথা নিয়ে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কুদ্দুস মেলকার। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্যতম নেতা এবং উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ। প্রধান বক্তা ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন পানপট্টি রণাঙ্গনের অন্যতম কর্ণধার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা টিটো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পানপট্টি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আ. কাদের বিশ্বাস, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. নুরুল হুদার নেতৃত্বে পানপট্টির কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের অন্যতম যোদ্ধা মো. গোলাম মোস্তফা টিটোর নেতৃত্বে পটুয়াখালী জেলার গলাচিপার পানপট্টিতে সর্বপ্রথম সম্মুখ সমরে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে গলাচিপাকে শত্রুমুক্ত করেন। অনুষ্ঠানে শত শত নাগরিক অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার