বাঘা থানা ওসির নেতৃত্বে মাদকসহ আটক ৪
রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের (বিপিএম বার) দিকনির্দেশনায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বাঘা উপজেলার বাজুবাঘা ইউপির বাজিতপুর গ্রামের মো. বাবুল (৫২), পিতা মৃত ফকির তছির শাহর বসতবাড়ির পাকা টিন শেড ঘরের মধ্যে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. বাবুল (৫২), পিতা মৃত ফকির তছির শাহ্, সাং বাজিতপুর বাঘা, মনিগ্রাম ইউপির মহদীপুর গ্রামের মো. রতন আলী (৩০), পিতা মো. হাশেম আলীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া চকরাজাপুর ইউপির পলাশী ফতেপুর গ্রামের পলাতক আসামি আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে আমিরুল ইসলামের ছেলে কাবিরুল ইসলাম কবিরকে (২২) ১৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ আটক করা হয়।
অন্যদিকে, উপজেলার গড়গড়ী ইউপির আরাজী চাঁদপুর গ্রামের মৃত গুল বাহার মণ্ডলের ছেলে আমির মণ্ডলকে (৫৮) নিজ বাড়ির সামনে চায়ের দোকানে অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাঘা থানাকে মাদকমুক্ত করতে চাই। সকলে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। সমাজের যে শ্রেণির মানুষ হোক, মাদকে সম্পৃক্তদের কোনো ছাড় দেয়া হবে না। মাদকসংক্রান্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিদের বৃহস্পতিবার (১৮ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
জামান / জামান
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ
সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম
রক্তদাতা না পেয়ে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক