ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে রাতের আঁধারে দোকান দখল


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২১ বিকাল ৭:২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজারে রাতের আ‍ঁধারে দোকান দখল করে মালামাল লুট ও তদস্থলে নতুন পাকা স্থাপনা গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাজিতপুর গ্রামের আমিন বিশ্বাসের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন একই গ্রামের মো. সালিমুল হক। গত ১৪ নভেম্বর এই দখলযজ্ঞের ঘটনা ঘটে। আদালত বিতর্কিত জায়গাটিতে ১৪৪ ধারা জারি করেছে বলে জানা গেছে। 

জানা যায়, চিতার বাজারসংলগ্ন মোবারকদিয়া মৌজার ৩৮৬নং দাগের ২৯ শতক জমির মূল মালিক মো. সিরাজুল হক গং। পৈত্রিক সূত্রে পাওয়া ওই জমির একাংশে অর্ধশতাংশ জায়গার ওপর টিনশেড দোকানঘর তুলে দীর্ঘদিন ভোগদখল করে আসছিলেন সিরাজুল হকের ছেলে  সালিমুল হক। পেশাগত কারণে তিনি ঢাকায় অবস্থান করায় ভাড়াটিয়ার অপেক্ষায় দোকানঘরটি তালাবদ্ধ ছিল। পাশাপাশি এর মালিকানা নিয়েও বিতর্ক চলছিল প্রতিপক্ষ আমিন বিশ্বাসের সঙ্গে। এ পরিপ্রেক্ষিতে ভূমি বিক্রয় ও বণ্টক নীতিমালার ধারায় দুটি মামলাও বিরাজমান রয়েছে আদালতে।

কিন্তু কোনো বিধি-বিধানের তোয়াক্কা না করে গত ১৪ নভেম্বর রাতের আঁধারে তালা ভেঙে দোকানঘরটি দখল করে নেন আমিন বিশ্বাস। লুটে নেন দোকানের ভেতরের অবকাঠামোসহ অন্যান্য মালামাল। একই সঙ্গে পরদিন ভোরবেলা থেকে শুরু করেন নতুন পাকা স্থাপনা নির্মাণের কাজ। উপায়অন্তর না পেয়ে সালিমুল হক আদালতের শরণাপন্ন হন। ১৬ নভেম্বর আদালত জায়গাটির ওপর ১৪৪ ধারা জারি করে। ১৮ নভেম্বর বোয়ালমারী থানা পুলিশ সরেজমিন পরিদর্শন করে আদালতের নির্দেশনা কার্যকর করে।

ভুক্তভোগী সালিমুল হক সাংবাদিকদের বলেন, পৈত্রি সূত্রে তিনি জায়গাটির মালিক। তার স্থাপন করা দোকানঘরটিও অনেক পুরনো। মালিকানার দ্বন্দ্বে আদালতে দুটি মামলাও চলমান তার। এ অবস্থায় গায়ের জোরে রাতের আ‍ঁধারে তার দোকান দখল করে নিয়েছেন আমিন বিশ্বাস।

সালিমুল আরো বলেন, ৩৮৬ দাগে আমিন বিশ্বাস ৬.১০ শতক জমি কিনেছেন, যা তিনি দাগের উত্তর পাশ দিয়ে ভোগদখলে আছেন। তা সত্ত্বেও আমিন অন্যায়ভাবে আমার জায়গা দখল করেছেন। এ অন্যায়ের বিচার চান সালিমুল হক।

অভিযুক্ত আমিন বিশ্বাস বলেন, ক্রয়সূত্রে তিনি জমির মালিক। সেখানে দোকান তুলে জমিটি দখলে রেখেছেন সালিমুল।

চিতার বাজার বণিক সমিতির সভাপতি এমএ মাজেদ বলেন, জায়গাটির মালিকানা নিয়ে বিতর্ক অনেক পুরনো। তবে সেটি সালিমুলের দখলে ছিল। পরে তিনপক্ষ (সালিমুল, আমিন ও বাজার কমিটি) থেকে তিনটি তালা ঝুলিয়ে দেয়া হয়। সেই তালা ভেঙে আমিনের দোকান দখলের সত্যতা স্বীকার করেন এমএ মাজেদ।

জামান / জামান

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি