ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কালুখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ২:২৭

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতস্ত্র প্রার্থী মো. ইউসুফ হোসেন তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মো. ইউসুফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামে ভোট চাইতে গেলে তার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী কাজী শরিফুল ইসলাম ও তার ভাই কাজী সাইফুল ইসলাম একদল অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এ হামলায় পাঁচজন কর্মী গুরুত্বর আহত হয়ে কালুখালী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এছাড়াও আট থেকে দশটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠ‍ু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আমি মাঝবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এলাকায় আমার ব‍্যাপক জনসমর্থন রয়েছে। আমার জনসমর্থন দেখে প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী বহিরাগত সন্ত্রাসী নিয়ে এলাকায় মহড়া দিয়ে আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন তিনি।

সংবাদ সম্মেলনে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সদস‍্য মো. রফিক মাস্টার, মাজবাড়ী ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকসহ তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা